টিপসপাখি
গরমে পাখির খাঁচা ঠান্ডা রাখার ৫টা সহজ উপায়
মাহমুদুল হক১ সপ্তাহ আগে১৭২৫ বার দেখা১ উত্তর
গত এপ্রিলে ঢাকায় টানা ৪০ ডিগ্রি গেছে। আমার ৬টা বাজরিগারের একটাও অসুস্থ হয়নি — যা করেছি তা লিখে রাখছি।
এক, খাঁচা কখনো সরাসরি রোদে নয়, এমনকি সকালের রোদেও নয় — গরমকালে খাঁচার তার নিজেই তেতে ওঠে।
দুই, খাঁচার এক পাশে ভেজা তোয়ালে ঝুলিয়ে দিন, ফ্যানের বাতাস তার উপর দিয়ে গেলে ঠান্ডা হাওয়া যায়। পুরো খাঁচা ঢাকবেন না, বাতাস চলাচল বন্ধ হয়ে যাবে।
তিন, পানির পাত্র দিনে অন্তত তিনবার বদলান। গরমে পানি দ্রুত গরম হয়ে যায়, পাখি তখন খায় না।
চার, একটা অগভীর পাত্রে পানি দিন গোসলের জন্য। বেশিরভাগ পাখি নিজেই নেমে ঠান্ডা হয়।
পাঁচ, দুপুরে শুকনো সিড কমিয়ে শসা বা লাউয়ের টুকরো দিন — পানির চাহিদা মেটে।
#গরম#পাখি#যত্ন