মূল কনটেন্টে যান
পোষাহাটPoshaHat
টিপসবিড়াল

ঢাকায় কম খরচে ভালো ক্যাট লিটার — ৬ মাস ঘেঁটে যা পেলাম

জারিন তাসনিম৬ দিন আগে২১৪০ বার দেখা২ উত্তর

তিন বিড়াল নিয়ে মাসে লিটারেই ২ হাজার টাকার বেশি যাচ্ছিল। ছয় মাস ধরে বিভিন্ন অপশন পরীক্ষা করে যা পেলাম, লিখে রাখছি — কারো কাজে লাগতে পারে।

ইমপোর্টেড বেন্টোনাইট ক্লে (৫ কেজি) — সবচেয়ে ভালো ক্লাম্পিং, কিন্তু দাম ৯০০-১১০০ টাকা। কাঁটাবনে দরদাম করলে ৮০০ তেও পাওয়া যায়, তবে বস্তা ভাঙা হলে নেবেন না, ভিজে থাকতে পারে।

লোকাল টোফু লিটার — ৬০০ টাকার মতো, গন্ধ কম ধরে কিন্তু ফ্লাশ করা যায়, তাই ময়লা ফেলার ঝামেলা কমে। আমার দুইটা বিড়াল প্রথমে নিতে চায়নি, পুরনো লিটারের সাথে মিশিয়ে এক সপ্তাহে অভ্যাস হয়েছে।

কাঠের পিলেট (হর্স বেডিং) — সবচেয়ে সস্তা, ৩০০ টাকায় অনেক দিন যায়। কিন্তু ক্লাম্প হয় না, প্রতিদিন পুরোটা বদলাতে হয়। এক বিড়াল হলে চলে, তিনটার জন্য না।

শেষ পর্যন্ত টোফু আর ক্লে মিশিয়ে ব্যবহার করছি — মাসে খরচ ১২০০ এর নিচে নেমেছে।

#লিটার#খরচ#ঢাকা

২ টি উত্তর

সাদিয়া রহমান৪ দিন আগে

কাঠের পিলেটের নিচে একটা চালনি ট্রে বসালে ভাঙা গুঁড়ো নিচে পড়ে যায়, তখন প্রতিদিন পুরোটা বদলাতে হয় না। আমি এভাবেই চালাচ্ছি।

২৬ জন কাজে লেগেছে বলেছেন

সুমাইয়া আক্তার৫ দিন আগে

টোফু লিটারের কথা ঠিক বলেছেন। তবে যাদের বিড়াল লিটার খাওয়ার অভ্যাস আছে তাদের সাবধান — টোফু খেয়ে ফেললে পেট ফাঁপে।

১৯ জন কাজে লেগেছে বলেছেন