টিপসখরগোশ
বর্ষায় খরগোশের যত্ন — দুই বর্ষা কাটিয়ে যা শিখলাম
সাদিয়া রহমান২ সপ্তাহ আগে১১০৪ বার দেখা১ উত্তর
বাংলাদেশে খরগোশের সবচেয়ে কঠিন সময় বর্ষা, শীত নয়। ভেজা স্যাঁতসেঁতে পরিবেশে খুব দ্রুত অসুস্থ হয়ে যায়।
খাঁচার নিচে অন্তত ৬ ইঞ্চি ফাঁকা রাখুন যাতে মেঝের স্যাঁতসেঁতে ভাব না ওঠে। কাঠের খাঁচা হলে বর্ষার আগে একবার পলিশ করিয়ে নিন।
ভেজা ঘাস একদম নয়। কেটে আনা ঘাস অন্তত এক ঘণ্টা ছড়িয়ে শুকিয়ে তবেই দিন — ভেজা ঘাস থেকে পেট ফাঁপার সমস্যা হয়, যা খরগোশের জন্য প্রাণঘাতী।
প্রতিদিন একবার হাত দিয়ে পেট দেখুন, শক্ত বা ফোলা লাগলে দেরি না করে ভেট দেখান। খরগোশ ব্যথা লুকিয়ে রাখে, বোঝা যায় না।
#বর্ষা#খরগোশ