বিড়ালছানা হঠাৎ খাওয়া বন্ধ করে দিয়েছে — কী করব?
আমার পার্সিয়ান বিড়ালছানার বয়স ৩ মাস। গত দুই দিন ধরে ড্রাই ফুড একদম ছুঁয়েও দেখছে না, পানিও কম খাচ্ছে। আগে দিনে ৪ বার খেত।
বাকি সব স্বাভাবিক — খেলছে, লিটার ব্যবহার করছে, জ্বর নেই মনে হয়। খাবার ব্র্যান্ড বদলাইনি। কেউ কি এমন সমস্যায় পড়েছেন?